অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘সরকারের ব্যর্থতা ঢাকতে সাজানো মামলায় গ্রেফতার চলছে’

ঢাকা: বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ডা: দেওয়ান সালাহউদ্দিন এবং সাভার পৌর মেয়র ও সাভার পৌর বিএনপি’র সভাপতি রেফাত উল্লাহকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।

আজ রোববার দেয়া এক বিবৃতিতে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্তণে সরকারের ব্যর্থতা ঢাকতে এবং জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেয়ার জন্য বিএনপি’র নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে সাজানো মামলা দায়ের ও গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারকৃত নেতা-কর্মীদের আইনী প্রতিকার পাওয়ার অধিকারটুকুও খর্ব করছে বর্তমান সরকার। জনবিচ্ছিন্ন শাসকগোষ্ঠীর হিংসাশ্রয়ী রাজনীতি ও বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত না হওয়ার জন্য ভীতি সৃষ্টিই এর একমাত্র লক্ষ্য। তারা একদলীয় শাসনকে পাকাপোক্ত করার জন্য নানামুখী অপকৌশল এঁটে যাচ্ছে। আর সেই অপকৌশলের অংশ হিসেবে সারাদেশে বিএনপি’র পূণর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে গ্রেফতারের ধারাবাহিকতায় ডা: দেওয়ান সালাহউদ্দিন এবং রেফাত উল্লাহকে গ্রেফতার করা হয়েছে।

ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে ডা: দেওয়ান সালাহউদ্দিন এবং রেফাত উল্লাহ’র বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

এছাড়া ভারপ্রাপ্ত মহাসচিব বর্তমান অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি গভীর উদ্বেগ প্রকাশ করে এরজন্য সরকারকে দায়ী করেন। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে কাজে না লাগিয়ে বিএনপিসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দেয়ার কারনেই বর্তমানে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটেছে। তিনি সরকারকে সুস্থ ধারায় ফিরে আসার আহবান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘সরকারের ব্যর্থতা ঢাকতে সাজানো মামলায় গ্রেফতার চলছে’

আপডেট টাইম : ০৫:৪৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫