পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

অপহরণের পর স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার সদর উপজেলার শিবপুর গলাকাটা মাঠ থেকে অপহৃত শিহাব (১০) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার দুপুর ১ টার দিকে মাঠের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিহাব সদর উপজেলার কুতুবপুর গ্রামের লাল্টু ওরফে তমিজ উদ্দীনের ছেলে এবং কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে শিহাব বাইসাইকেলযোগে বদরগঞ্জ বাজারে কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর ফিরে আসেনি।

শুক্রবার দুপুরে কৃষকরা শিবপুর গলাকাটা মাঠের ধানক্ষেতে কাজ করার সময় শিহাবের লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সরোজগঞ্জ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শিহাবের বাবা তমিজ উদ্দীন জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলেকে অপহরণ করে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায় নি। তবে তাকে অপহরণ করে ধানক্ষেতে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

অপহরণের পর স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা

আপডেট টাইম : ০৯:৩৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫