পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

প্রভাব বিস্তার করতেই বিদেশিরা জঙ্গিবাদ সৃষ্টি করছে: আমু

নাটোর: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জঙ্গিবাদ সৃষ্টি করে বিদেশিরা দেশে প্রভাব বিস্তার করতে চায়। কিন্তু এদেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে তা প্রতিহত করছেন।

শুক্রবার নাটোরের লালপুর উপজেলার নর্থবেঙ্গল চিনিকলের ২০১৫-১৬ মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে এখন পর্যন্ত ১৯ বার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। তারপরও তিনি বেচে আছেন, খুনিরা ব্যর্থ হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের পর পাকিস্তানের মত বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করা হয়েছিল। সব রাস্তাঘাটে অরাজকতরা সৃষ্টি এবং পেট্রল বোমা মেরে শত শত মানুষ, এমনকি ১৭ জন পুলিশকে হত্যা করে দেশকে অকার্যকর করার চেষ্টা করেছিল বিএনপি-জামায়াত।

তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেন আর তার মেয়ে শেখ হাসিনা দেশের জল ও স্থল সীমানা নির্ধারণ করেছেন। দেশের সমুদ্রের তলদেশে যে সম্পদ আছে তা ব্যবহার করতে পারলে পৃথিবীর মধ্যে বাংলাদেশ সবচাইতে ধনী দেশে পরিণত হতে পারে বলেও তিনি দাবী করেন।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান, সিনিয়র সহসভাপতি ও স্থানীয় এমপি এডভোকেট আবুল কালাম আজাদ এবং মিলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আব্দুল আজিজ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

প্রভাব বিস্তার করতেই বিদেশিরা জঙ্গিবাদ সৃষ্টি করছে: আমু

আপডেট টাইম : ০৩:০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫