অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরকার অসহায় হয়ে পড়েছে, আমি আতঙ্কিত: এরশাদ

ঢাকা : সরকার অসহায় হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার গণমাধ্যমে পাঠানো নিজের স্বাক্ষরিত এক বিবৃতিতে এরশাদ এ মন্তব্য করেন।

বিবৃতিতে এরশাদ বলেন, আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সরকার যেনো অসহায় হয়ে পড়েছে। নিহতের স্বজনরা বলছেন- “আমরা কোনো বিচার চাইনা।” বিচার ব্যবস্থার উপর মানুষ কতখানি আস্থা হারালে একজন নিহত পুত্রের পিতা এমন কথা বলতে পারেন- তা ভাবতেও বিস্ময় জাগে। নিরাপরাধ নারী-শিশু-বিদেশি নাগরিক-রাজনৈতিক নেতা-কর্মী, সাধারণ মানুষ সবাই খুনীদের লক্ষ্য বস্তুতে পরিণত হচ্ছে। গর্ভবতী মা পর্যন্ত গর্ভের সন্তানসহ খুনীর হাতে প্রাণ দিচ্ছে। কোনো খুনি ধরা পড়ছেনা। খুনির বিচার হচ্ছেনা বলেই হত্যা-খুনের ঘটনা বেড়েই চলছে।

তিনি বলেন, আমি গভীর উদ্বেগ ও আতঙ্কের সঙ্গে লক্ষ্য করছি যে, দেশে ক্রমাগতভাবে খুনের ঘটনা বেড়েই চলছে। রাজধানীর প্রাণকেন্দ্র শাহাবাগে আজিজ সুপার মার্কেটে একজন প্রকাশককে দিবালোকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এখন দেখা যাচ্ছে খুনিরা নিরাপদ এবং সাধারণ মানুষ আতঙ্কগ্রস্থÑ জনমনে বিরাজ করছে ভীতি আর নিরাপত্তাহীনতা। হত্যা-খুন-জখম-হামলা সন্ত্রাসের ঘটনা ঘটেই যাচ্ছে- কিন্তু অপরাধীরা ধরা পড়ছে না আর ভুক্তভোগীরা বিচার পাচ্ছেনা।

এরশাদ বলেন, আমি এইধরণের হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকার মানুষের জান-মালের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হচ্ছে।

অবিলম্বে সকল খুনের অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করে জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সরকার অসহায় হয়ে পড়েছে, আমি আতঙ্কিত: এরশাদ

আপডেট টাইম : ০৩:৩০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০১৫