পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বগুড়ায় আনসারুল্লাহ বাংলা টিমের জেলা কমান্ডার ও সহকারী কমান্ডার গ্রেপ্তার

বগুড়া : নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের বগুড়া জেলা কমান্ডার মেহেদী হাসান জিহাদ (২২) ও সহকারী কমান্ডার মুবাশ্বির তানজিলকে (২০) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার ভোর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল রোববার ভোর রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে বগুড়া শহরের মধ্যপালসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের জেলা কমান্ডার মেহেদী হাসান জিহাদ (২২) কে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের আব্দুল মজিদ ওরফে শাহীনুরের ছেলে।

জিহাদের দেয়া তথ্যমতে, গোয়েন্দা পুলিশ কাহালু উপজেলার দেওগ্রামে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের জেলা সহকারী কমান্ডার মুবাশ্বির তানজিল (২০) কে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই জঙ্গি নেতার কাছ থেকে ৭৩২টি জিহাদী বই, ২টি ধারালো ছোরা ও ৩টি হাসুয়া উদ্ধার করা হয়েছে। তাদেরকে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বগুড়ায় আনসারুল্লাহ বাংলা টিমের জেলা কমান্ডার ও সহকারী কমান্ডার গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:১৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫