অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘দুটি শর্ত মানলেই সংলাপ’

নিউজ, গাজীপুর: সংকট নিরসনে খালেদা জিয়ার সংলাপ আহ্বানের জবাবে উল্টো তাকেই দুটি শর্ত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ সময় তিনি বলেন, দুটি শর্ত মানলেই সংলাপ হবে।

শর্ত হিসেবে তিনি বলেন, ‘খালেদা জিয়া আপনি দেশে ফিরে গঠনমূলক রাজনীতি করবেন, ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে আলোচনার পরিবেশ সৃষ্টি করবেন, তাহলেই সংলাপ সম্ভব।’

সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী শফিউদ্দিন সরকার একাডেমি প্রাঙ্গনে প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ৬৫তম জম্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সৈয়দ আশরাফ এই শর্ত দেন।

তিনি বলেন, ‘পরিবেশ না থাকলে কোনো আলোচনায় ফলপ্রসূ হয় না। যুদ্ধের সময় কোনো আলোচনা হয় না। আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সাধারণ নির্বাচন চাই।’

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনীতিতে আলোচনার দরজা সব সময় খোলা থাকতে হবে। সব দরজা বন্ধ করে রাজনীতি চালানো সম্ভব নয়। আশা করি খালেদা জিয়ার শুভ বুদ্ধির উদয় হবে এবং তিনি গঠনমূলক রাজনীতিতে ফিরে আসবেন। তবেই আলোচনার পরিবেশ সৃষ্টি হবে।’

তিনি আশাপ্রকাশ করে বলেন, ‘আগামী নির্বাচন হবে। সে নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে।’

টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, অ্যাডভোকেট আজমত উল্লা খান, জাহাঙ্গীর আলম প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘দুটি শর্ত মানলেই সংলাপ’

আপডেট টাইম : ০৫:০১:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫