অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

এবার রংপুরে মাজারের খাদেমকে কুপিয়ে হত্যা

ডেস্ক : এবার রংপুরের কাউনিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামে মাজারের একজন খাদেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কাউনিয়া থানার পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের হাতে নিহত রহমত আলী টেপা মধুপুর ইউনিয়নের বাজেমুশকুর গ্রামের বাসিন্দা।

তিনি তার বাবার নামে একটি মাজার প্রতিষ্ঠা করেছিলেন।

সেই মাজারের খাদেম হিসেবে কাজ করার পাশাপাশি গ্রামের বাজারে তিনি ঔষধের ব্যবসা করতেন।

সেখান থেকে মঙ্গলবার রাতে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এবং ঘাড়ে কুপিয়ে হত্যা করে।

ঘটনার একদিন পর তা প্রকাশ হয়।

পুলিশ বলেছে, মাজার বিরোধী কোন গোষ্ঠী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা ধারণা করছে।

তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

উল্লেখ্য, গত ৩রা অক্টোবর এই কাউনিয়াতেই জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরণের হত্যার ঘটনা ঠেকাতে সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকার পাশাপাশি অভিযান চালাচ্ছে।

সূত্র : বিবিসি

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

এবার রংপুরে মাজারের খাদেমকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৩:২১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫