পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

যুগ্ম মহাসচিবসহ শতাধিক নেতাকর্মী এরশাদকে ছেড়ে আ.লীগে

ফেনী : জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমদে বাবলুর কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে সম্প্রতি দলটির যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন রাজু তার পদ থেকে সরে দাঁড়ানোর পর এবার আরেক যুগ্ম মহাসচিব হাজী আলাউদ্দিন শতাধিক নেতাকর্মী নিয়ে দল ছেড়েছেন।

এদের মধ্যে ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক কে বি এম জাহাঙ্গীর আলম রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ফেনীর পরশুরামে আয়োজিত যুব সমাবেশে প্রশাসনের সাবেক কর্মকর্তা ও বর্তমান আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

যোগদানের সময় জাপার যুগ্ম মহাসচিব হাজী আলাউদ্দিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন। এ দলে থেকেই তিনি দেশের সেবা করতে চান।

এর আগে, ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী পৌরসভার তৎকালীন মেয়র নিজাম উদ্দিন হাজারী সংসদ সদস্য নির্বাচিত হলে পৌর মেয়র পদ ছেড়ে দেন। শূন্য পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী মনোনয়ন প্রত্যাশীদের ডিঙিয়ে মহাজোটের সমর্থন পান হাজী আলাউদ্দিন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

যুগ্ম মহাসচিবসহ শতাধিক নেতাকর্মী এরশাদকে ছেড়ে আ.লীগে

আপডেট টাইম : ০৬:১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫