অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সরকার সুন্দরবনকে ‘ক্রসফায়ারে’ দিতে চায়

ঢাকা : বিশিষ্ট বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সরকার ১০ বছরে শত শত মানুষকে ক্রসফায়ারে হত্যা করেছে। এখন সুন্দরবনকে ক্রসফায়ারে দিতে চায়।

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের কোলঘেঁষে বাগেরহাটের রামপালে ভারতের সহায়তায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করে তিনি এ মন্তব্য করেন।

পরিবেশবাদীরা এ প্রকল্পের ঘোর বিরোধিতা করলেও সরকার বলছে, এতে পরিবেশের কোনো ক্ষতি হবে না।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সুন্দরবন রক্ষায় জাতীয় কনভেনশনে আবুল মকসুদ সরকারকে হুঁশিয়ারি করে বলেন, মানুষের ক্রসফায়ার ঠেকাতে পারিনি। কিন্তু সুন্দরবনকে ক্রসফায়ার দিতে চাইলে তা যে কোনো মূল্যে প্রতিহত করা হবে।

এসময় তিনি সুন্দরবন ধ্বংস না করতে সরকারের প্রতি আহবান জানান।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি এ কনভেনশনের আয়োজন করেন।

সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্তকে রাষ্ট্রঘাতী হিসেবে উল্লেখ করে আবুল মকসুদ বলেন, দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে আমরা এই প্রকল্পের বিরোধিতা করে আসছি। কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত করছে না।

তিনি বলেন, আমরা সরকারের কোনো উন্নয়ন কাজের বিরোধিতা করি না। যে প্রকল্প গোটা জাতির সর্বনাশ করে তার বিরোধিতা করে থাকি।

আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী শেখ মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে কনভেনশনে আরো বক্তব্য রাখেন ওয়াকার্স পার্টির নেতা বিমল বিশ্বাস, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন সভাপতি মোশরেফা মিশু, অর্থনীতিবিদ এম এম আকাশ, তেল-গ্যাস রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আনু মোহাম্মদ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

সরকার সুন্দরবনকে ‘ক্রসফায়ারে’ দিতে চায়

আপডেট টাইম : ১১:১৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০১৫