পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

চুয়াডাঙ্গায় যুবলীগ দুই গ্রুপের সংঘর্ষ, বোমা হামলা, নিহত ১ ; আহত ৮

চুয়াডাঙ্গা: চূয়াডাঙ্গায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১জন নিহত ও ৮ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় উভয় গ্রুপের মধ্যে বোমাবাজি হয়েছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহে বাজার সংলগ্ন এলাকায় এই সংঘর্ষে যুবলীগ কর্মী আজিজুল ইসলাম(৩৫) নিহত হয়েছে। এসময় যুবলীগ কর্মী বুদো মিয়াসহ কমপক্ষে ৮জন আহত হয়েছে। নিহত আজিজুল ইসলাম সদর উপজেলার মানিকদিহি পাড়ার আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সন্ধ্যায় আজিজুল ও বুদো মিয়া সহ ৬-৭জন ডিঙ্গেদহ বাজার সংলগ্ন এলাকায় বসে গল্প করছিল। এসময় ১০-১২জন একটি দল আজিজুল ও বুদো মিয়ার হামলা চালায়। এরপর পালিয়ে যাওয়ার সময় তাদের বোমা হামলায় আজিজুল নিহত এবং বুদোমিয়াসহ কমপক্ষে ৮জন আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ আজিজুলের লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নঈম গ্রুপের সাবেক যুবলীগ নেতা আব্দুল কাদের অভিযোগ করেন, যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান জিপু চৌধুরী ও জিল্লু রহমান গ্রুপের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু জানান, ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না। তিনি ঘটনার সময় আলমডাঙ্গায় একটি অনুষ্ঠানে ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি, তবে পূর্বশত্রুতার জের ধরে এঘটনা ঘটতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

চুয়াডাঙ্গায় যুবলীগ দুই গ্রুপের সংঘর্ষ, বোমা হামলা, নিহত ১ ; আহত ৮

আপডেট টাইম : ০৩:০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫