
ডেস্ক: নাশকতা রোধে পিরোজপুর ও নোয়াখালীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল থেকে র্যাব ও পুলিশের যৌথবাহিনীর সঙ্গে বিজিবি সদস্যরা পিরোজপুর সদর ও জিয়ানগর এবং নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় অভিযান শুরু করেছে।
পিরোজপুরের পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন শীর্ষ নিউজকে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বলেন, মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদন্ডের পুনর্বিবেচনার (রিভিউ) রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পিরোজপুর সদর এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে জালাল নামে জামায়াতের এক কর্মী ও জিয়ানগর থেকে একজনকে আটক করেছে। এরআগে সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৭জনকে আটক করা হয়েছে।
এছাড়া, নোয়াখালীর মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদন্ডের পুনর্বিবেচনার (রিভিউ) রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় নোয়াখালীতে ২প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে জেলার সেনবাগ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার বিভিন্ন স্পর্শকাতর স্থান সমূহে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ২ প্লাটুন সদস্য টহলে নামানো হয়েছে।
নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আইন-শৃঙ্খলা ও সাধারণের জানমাল রক্ষায় বুধবার সকাল থেকে আরও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
বাংলার খবর ডেস্ক : 
















