অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি মতিন: কারাগারে পাঠানোর নির্দেশ

ঢাকা: ঢাকায় ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার বিএনপি নেতা এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিন স্বীরোক্তিমূলক জবানবন্দি না দেয়ায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ নির্দেশ দিয়েছেন।

এর আগে সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে মতিনকে তিন ঘণ্টা সময় দেয়া হয়েছে। এই সময় শুরু হয়েছে দুপুর পৌনে ২টা থেকে। কিন্তু সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নে দেয়ায় তাকে কারাগারে পাঠানো হয়।

আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে মতিনকে পাঁচ দিনের রিমান্ড শেষে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে আদালতের কাছে আবেদন জানান।

জিআরও এসআই ফরিদ মিয়া জানিয়েছেন, মতিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন। তাঁকে আইন অনুযায়ী ভাবার জন্য তিন ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে। পরে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাঁর জবানবন্দি রেকর্ড করবেন। বিচারকের খাস কামরায় তাঁকে রাখা হয়।

এর আগে গত শুক্রবার মতিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত। এ ছাড়া গত ৫ নভেম্বর তাঁকে হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আট দিনের রিমান্ডে পাঠান।

গত ৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলের বড় আঁচড়া সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে দাবি পুলিশের।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি মতিন: কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেট টাইম : ০৬:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫