পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাশিয়ায় ভারতের নতুন রাষ্ট্রদূত পঙ্কজ শরণ

ঢাকা: বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণকে রাশিয়া ফেডারেশনে দেশটির নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে। তিনি অল্প সময়ের মধ্যে তার দায়িত্ব নেবেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পঙ্কজ শরণ তার বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ারে মস্কো, ওয়াশিংটন, কায়রো ও জেনেভায় ভারতীয় মিশনে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে বাংলাদেশে ১৯৮৯ থেকে ১৯৯২ পর্যন্ত ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) হিসেবে কর্মরত ছিলেন।

তিনি নয়াদিল্লীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ বিভাগের উপসচিব ও যুগ্মসচিব (উত্তর) ছিলেন।

তিনি দুবার প্রেষণে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়েও দায়িত্ব পালন করেন। প্রথমবার ১৯৯৫ থেকে ১৯৯৯ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পরিচালক এবং ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত যুগ্মসচিব ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

রাশিয়ায় ভারতের নতুন রাষ্ট্রদূত পঙ্কজ শরণ

আপডেট টাইম : ০২:০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০১৫