অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা: গভর্নর

ঢাকা : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, কোনো ব্যাংক যদি চাকরি প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে ফি হিসেবে টাকা-পয়সা নেয়, তাহলে সেই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত ব্যাংকিং মেলায় ব্যাংকার-গ্রাহক প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়েছে, কোনো ব্যাংক আপ্লিক্যান্টদের (আবেদনকারী) কাছ থেকে টাকা পয়সা নিতে পারবে না। যদি কোনো ব্যাংক এখনও টাকা নিয়ে থাকে তাহলে নামসহ অভিযোগ করলে জড়িত ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তদবিরে কেউ ঢুকতে পারবে না। মেধাবীরা যাতে পরীক্ষা দিয়ে ব্যাংকে চাকরি নিতে পারে তা নিশ্চিত করবে বাংলাদেশ ব্যাংক।

তদবিরে ব্যাংকে ঢুকবেন এ কালচার থেকে বেরিয়ে আসতে হবে।

অতিরিক্ত চার্জ প্রসঙ্গে গভর্নর বলেন, ব্যাংকের প্রতিটি ব্রাঞ্চে চার্জসহ গ্রাহকের প্রাপ্য বিষয়গুলো টানিয়ে দেয়া হয়। বিষয়টি ব্যাংক প্রধানদের নিশ্চিত করতে হবে।

গ্রাহকদের ভোগান্তি কমাতে চার্জসহ বিভিন্ন সেবা ফেসবুক, ওয়েবসাইট অথবা অ্যাপসের মাধ্যমে জানিয়ে দিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অনুরোধ করেন তিনি।

ব্যাংকিং খাতে অনিয়ম আগের চেয়ে কমেছে জানিয়ে ড. আতিউর বলেন, তদারকির কারণে অনিয়ম আগের চেয়ে অনেক কমে এসেছে। তবে সম্পূর্ণ আসেনি। এ ধারা অব্যাহত থাকলে ব্যাংকিং খাতে আরও বেশি শৃঙ্খলা ফিরে আসবে।

তিনি জানান, এডিবি’র সহায়তায় ১০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে চাকরি পাবেন তারা। তৈরি হবেন নতুন উদ্যোক্তাও।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, আবু হেনা রাজী হাসান ও ১৩টি বেসরকারি ব্যাংকের প্রধানরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা: গভর্নর

আপডেট টাইম : ০২:১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০১৫