পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সভাপতি-সম্পাদকসহ ৮টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ জয়ী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটটিতে জয় পেয়েছে। আওয়ামী লীগ ও সমমনা আইনজীবী পরিষদ সহসভাপতি ও যুগ্ম সম্পাদকসহ সাতটিতে জয়লাভ করেছে।

শুক্রবার রাতে নির্বাচন পরিচালনা উপপরিষদের আহ্বায়ক আবদুর রশীদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- সভাপতি এমএম শাহজাহান মুকুল, সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, যুগ্ম সম্পাদক খন্দকার অহিদুল আলম এবং সদস্য মাসুদ পারভেজ রাসেল, জামাল উদ্দিন, এসএম হুমায়ুন কবীর ও রুবিনা পারভীন।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনের নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুর রশীদ চৌধুরী জানান, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পক্ষে মুন্সি মো: শাহজাহান মুকুল ৮০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। ওই প্যানেলে দ্বিতীয় সহ-সভাপতি সিরাজুল ইসলাম ৭৬ ভোট, সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ৯৫ ভোট, দ্বিতীয় যুগ্ম-সম্পাদক খন্দকার অহিদুল আলম ৯২ ভোট, সদস্য মাসুদ পারভেজ রাসেল ৮৩ ভোট, সদস্য জামাল উদ্দিন ৭৭ ভোট, সদস্য এস.এম.হুমায়ন কবির ৭৬ ভোট ও সদস্য রুবিনা পারভিন রুমা ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

আওয়ামী লীগ-সমর্থিত ও সমমনা আইনজীবী পরিষদ থেকে সহসভাপতি মো. শাহ আলম, যুগ্ম সম্পাদক এসএম শরীফ উদ্দীন হাসু এবং সদস্য মনিবুল আলম পলাশ, মাসুদুর রহমান রানা, সুজাউদ্দিন, আনারুল হক ও আবু তালেব বিশ্বাস।

আজ শুক্রবার সকাল আটটা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫৯ ভোটারের মধ্যে ১৫৬ জন ভোট দেন। এর মধ্যে তিনটি ভোট বাতিল হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সভাপতি-সম্পাদকসহ ৮টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ জয়ী

আপডেট টাইম : ০২:২৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০১৫