অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের ফের সতর্কতা

বাংলাদেশে ভ্রমণে নিজ দেশের নাগরিকদের ফের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ সংক্রান্ত নতুন সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।

গত ২৬ নভেম্বর বগুড়ার শিয়া মসজিদে হামলার ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হওয়ার বিষয়টি উল্লেখ করে ওই বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসবাদের বড় ধরনের হুমকি রয়েছে। দেশটিতে প্রত্যেক বৃটিশ নাগরিককে সতর্ক থাকতে হবে। সতর্ক বার্তায় আগের হামলাগুলোর বিবরণ দিয়ে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অনেকগুলো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে দু’জন বিদেশি নাগরিককে গুলি করে হত্যা ও ইতালির নাগরিকসহ এক ধর্মযাজককে হত্যার চেষ্টা।

এর অতিরিক্ত হিসেবে আছে শিয়া সম্প্রদায়ের ওপর দু’দফা হামলা। যাতে তিনজন প্রাণ হারিয়েছেন। ঢাকায় পুলিশের এক চেকপোস্টে হামলার ঘটনা ঘটেছে, যেখানে ছুরিকাঘাতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল) এসব ঘটনার দায় স্বীকার করেছে।

এসব ঘটনা বিবেচনায় বৃটেন মনে করে, বিশ্বব্যাপী যুক্তরাজ্যের নাগরিক ও দেশটির স্বার্থের ওপর সন্ত্রাসবাদের আক্রমণের বড় ধরনের হুমকি রয়েছে। সিরিয়া ও ইরাকের সংঘাতে প্রভাবিত কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ও ব্যক্তির পক্ষ থেকে এটি হতে পারে। এ অবস্থায় প্রত্যেক বৃটিশ নাগরিকের সতর্ক থাকা উচিত।

এর আগে, বাংলাদেশে ২৮ সেপ্টেম্বর ইতালির নাগরিক তেভেলা সিজার ও ৩ অক্টোবর জাপানি নাগরিক কুনিও হোশি খুন হওয়ার ঘটনায় সতর্কতা জারি করে যুক্তরাজ্য। এছাড়া বাংলাদেশসহ সারা বিশ্বে নিজ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা জারি রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের ফের সতর্কতা

আপডেট টাইম : ০২:৪৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫