পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

এসএমএস পাঠিয়ে গণধর্ষিতা স্ত্রীকে ‘তিন তালাক’

ডেস্ক : প্রতিবেশীর গণধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। দুবাই প্রবাসী স্বামীর কাছে জানিয়েছিলেন লাঞ্ছনার কথা। কিন্তু স্ত্রীর মুখে গণধর্ষণের কথা শুনে স্বামী তাকে একটি এসএমএস পাঠায়, যাতে লেখা ছিল ‘তালাক, তালাক, তালাক’

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। ২৫ বছরের ওই মহিলা জানিয়েছেন স্বামী তালাক দেওয়ার পর তাকে বাড়ি থেকে বের করে দেন শাশুড়ি।

তালাক প্রাপ্ত মহিলা বলেন, ‘এসএমএস পড়ে আমি থমকে গিয়েছিলাম। বিশ্বাস হচ্ছিলা না কী পড়লাম। শুধু তিনটে শব্দ, তালাক, তালাক, তালাক। আমার নিজেকে প্রতারিত মনে হচ্ছিল। ভেবেছিলাম এই সময় সে আমার পাশে থাকবে। আমার যন্ত্রণা ভাগ করে নেবে। কিন্তু আমি ভুল বুঝেছিলাম। ভীতুর মতো সে আমাকে ডিভোর্স দিল।’

এখন নিজের বাবা, মায়ের সঙ্গে দেশটির মীরাটে থাকেন তিনি। পাঁচ বছর আগে তার বিয়ে হয়। চার বছরের এক পুত্র সন্তান রয়েছে ওই দম্পতির।

মুসলিম শরিয়ত আইন অনুযায়ী কোনো পুরুষ তিন বার তালাক বলে তার স্ত্রীকে ডিভোর্স দিতে পারেন। ঘটনা শোনার পর ইন্ডিয়ান মুসলিম উইমেনস মুভমেন্টের সহ-প্রতিষ্ঠাতা জাকিয়া সোমন বলেন, মুসলিম পুরুষরা তালাক দেওয়ার জন্য এসএমএস, স্কাইপ, হোয়াটসঅ্যাপ প্রযুক্তির অপব্যবহার করছেন।

সূত্র: আনন্দবাজার

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

এসএমএস পাঠিয়ে গণধর্ষিতা স্ত্রীকে ‘তিন তালাক’

আপডেট টাইম : ০২:৪৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫