পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মিয়ানমার ফেরত ৫ শিশুকে স্বজনের কাছে পৌঁছানোর নির্দেশ

কক্সবাজার: মিয়ানমার ফেরত আসা ৪৮ বাংলাদেশির মধ্যে ৫ শিশু-কিশোরকে রেডক্রিসেন্টের মাধ্যমে স্বজনদের কাছে পৌঁছানোর নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুশান্ত প্রসাদ চাকমা এ নির্দেশ দেন।

রেডক্রিসেন্ট সোসাইটির কক্সবাজারের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কালাম বিকেলে জানান, এ পাঁচ শিশুকে আদালতে উপস্থাপন করার সময় রেডক্রিসেন্টের পক্ষে জিম্মা চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিদের্শনা দেয়।

মিয়ানমার থেকে ফেরত আসা ওই পাঁচ শিশু-কিশোর হলো- কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দরগা পাড়ার মকতুল হোসেনের ছেলে সৈয়দ হোসেন (১৭), নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সন্তোষ পাড়ার মতিউর রহমানের ছেলে বিদ্যুৎ হোসেন (১৭), যশোরের ঝিকরগাছা উপজেলার ভেড়ার পানি এলাকার আবু হোসেনের ছেলে মোহাম্মদ শাওন (১৭), সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার জালালপুর এলাকার সিদ্দিক আলীর ছেলে জয়নাল আবেদীন (১৬), নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইলমদি এলাকার ফজলুল হকের ছেলে মোহাম্মদ সবুজ (১৭)।

কক্সবাজারের শিশু সৈয়দ হোসেনকে (১৭) সন্ধ্যায় ও অপর চারজনকে নিয়ে রাতে বাসযোগে নিজ বাড়িতে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে।

অপরদিকে, মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীর মধ্যে বুধবার দেশে ফেরত আসা ৪৮ জনের অপর ৪৩ জনকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মিয়ানমার ফেরত ৫ শিশুকে স্বজনের কাছে পৌঁছানোর নির্দেশ

আপডেট টাইম : ০৪:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫