অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সিলেটে ছাত্রলীগের অস্ত্রের মহড়া

সিলেট: সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা নগরীতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। মঙ্গলবার বিকেলে নবগঠিত কমিটির নেতাকর্মীরা এ মহড়া দেয়।

এর আগে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় দায়িত্বপ্রাপ্ত নেতারা হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দু’টি পৃথক মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত বেশকিছু নেতাকর্মীর হাতে ছিল ধারালো অস্ত্র।

দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের একাংশ এবং তাদের অনুসারীরা হয়রত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের নেতৃত্বে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালতলায় গিয়ে শেষ হয়। এসময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে ধারালো অস্ত্র দেখা যায়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর নেতৃত্বে আরেকটি মিছিল নগরীর টিলাগড়ে গিয়ে শেষ হয়। ওই মিছিলেও নেতাকর্মীদের হাতে ধারালো অস্ত্র ছিল।

এদিকে গতকাল সোমবার জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করে সংগঠনটির একাংশ। এছাড়াও সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে নগরীতে ঝাড়ু মিছিল করা হয়। মূলত এর জের ধরে জেলা ছাত্রলীগের কমিটির নেতৃবৃন্দরা নগরীতে অস্ত্র নিয়ে মহড়া দেন। এসময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সিলেটে ছাত্রলীগের অস্ত্রের মহড়া

আপডেট টাইম : ০৩:২১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫