অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

হবিগঞ্জে বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম

হবিগঞ্জ: জেলার নবীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মো. সুন্দর আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নবীগঞ্জের পূবালী ব্যাংকের সামনে একদল দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় সুন্দর আলীর চিৎকার শুনে লোকজন ছুটে এসে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সুন্দর আলী নবীগঞ্জ পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক।

ঘটনার সময় সুন্দর আলী একা ছিলেন বলে জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ টি এম সালাম।

সালাম জানান, নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেছেন।

এদিকে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন জানিয়েছেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

হবিগঞ্জে বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ০৩:২৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫