অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

প্যারিস হামলার মূল হোতাকে গ্রেফতারের সুযোগ হাতছাড়া হয়েছিল

ডেস্ক : প্যারিসে হামলার পেছনে জড়িত মূল হোতা আবদেল হামিদ আবাউদ সন্ত্রাস বিরোধী একটি অভিযানের ফাঁক গলে পালিয়েছিলেন বলে বিবিসি জানতে পেরেছে।

এ বছরের জানুয়ারি মাসে এথেন্সে তাকে ধরতে ঐ অভিযান চালানো হয়েছিল।

প্যারিসে গত মাসে ইসলামপন্থি কয়েকজন বন্দুকধারীর হামলায় ১৩০ জন নিহত হয়। ঐ হামলার নেতৃত্ব দিয়েছিলেন মি আবাউদ।

১৩ নভেম্বর প্যারিস হামলার পাঁচ দিন পর পুলিশের গুলিতে মারা যান আবদেল হামিদ আবাউদ।

মরক্কোর বংশোদ্ভূত আবাউদ বেলজিয়ামের নাগরিক ছিলেন। সেখানে তিনি একটি সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্ব দিতেন।

কিন্তু কিছুদিন গ্রীসের এথেন্সে থেকেছেন এবং সেখান থেকে টেলিফোনে কিছু পরিকল্পনার নির্দেশনা দিয়েছেন বলে জানা যাচ্ছে।

তার মোবাইল ফোনের সিগনাল অনুসরণ করে তার অবস্থান সম্পর্কে নিশ্চিতও হয়েছিল গ্রীসের পুলিশ।

বেলজিয়ান পুলিশের সঙ্গে মিলে তাকে ধরতে এথেন্সের দুটি ফ্ল্যাটে অভিযানও চলছিলো কিন্তু তিনি পুলিশের জালের ফাঁক গলে পালিয়ে যেতে সমর্থ হয়েছিলেন।

ঐ দুটি ফ্ল্যাটে আবারো পরিদর্শন করে তার ডিএনএ সংগ্রহ করা হয়েছে।

প্যারিসে এবারের বসন্ত মৌসুম থেকে সবমিলিয়ে ছয়টি সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে সন্ত্রাস বিরোধী সেলের কর্মকর্তারা।

তার অন্তত ৪টির পরিকল্পনায় জড়িত ছিলেন আবাউদ।

ফরাসি এক আদালত তার অনুপস্থিতিতে তাকে ২০ বছরের সাজাও দিয়েছে।

সাজাপ্রাপ্ত এক ব্যক্তি গোয়েন্দা ও পুলিশের চোখ এড়িয়ে কিভাবে প্যারিসের মতো শহরে এত বড় হামলা চালালো সেটি নিয়ে এখন প্রশ্ন তুলছেন অনেকে।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

প্যারিস হামলার মূল হোতাকে গ্রেফতারের সুযোগ হাতছাড়া হয়েছিল

আপডেট টাইম : ০৩:৩৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫