অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিএনপি নেতার বাসায় বিশেষ বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের গুলশানের বাসায় এক বিশেষ বৈঠক করেছেন ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণ।

আজ বুধবার রাত সাড়ে আটটায় তিনি বিএনপির এই নেতার বাসায় আসেন। এখানে প্রায় দুই ঘণ্টা ব্যাপী এক বিশেষ বৈঠকে মিলিত হন ভারতের বিদায়ী এই হাইকমিশনার। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে রাত ১০টা ২৩ মিনিটের দিকে পঙ্কজ শরণ বিএনপি নেতা আবদুল মঈন খানের বাড়ি থেকে বের হন।

তবে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। তাৎক্ষণিকভাবে বিএনপি নেতাদের পক্ষ থেকেও বৈঠকের বিষয়ে কোন কিছু জানা যায়নি।

অপরদিকে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাত করবেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাত হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান শীর্ষ নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের আগের রাতে দলটি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ সিনিয়র নেতাদের সঙ্গে অনুষ্ঠিত পঙ্কজ শরণের বিশেষ বৈঠক অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন অভিজ্ঞমহল।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বিএনপি নেতার বাসায় বিশেষ বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ

আপডেট টাইম : ০৩:১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫