পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীতে মেসে দুর্বৃত্তদের আগুন, দগ্ধ ৩

ঢাকা: রাজধানীর ওয়ারী থানার নারিন্দা মোড় এলাকায় একটি রেস্তোরাঁর দ্বিতীয় তলায় মেসের দরজায় তালা দিয়ে ভেতরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ওই এলাকার হামীম রেস্তোরাঁর দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ওই মেসের বাসিন্ধা সুমন (৪০), শাকিব (৩৫) এবং শহীদুল ইসলাম শহীদ (২৭)।

তারা মোটরপার্টস দোকানে কাজ করতেন বলে পুলিশ জানায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর ৪টার দিকে কে বা কারা দরজায় তালা দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। মেসের বাসিন্দাদের আগুন আগুন চিৎকার শুনে স্থানীয়রা তালা ভেঙে তাদের উদ্ধার করে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান এএসআই নূরুল ইসলাম।

‘চিকিৎসকরা জানিয়েছেন সুমনের ৮৫শতাংশ, শাকিবের ৩২ শতাংশ এবং শহীদের শরীরের ৮৫শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’

দগ্ধরা তিনজনই স্থানীয় মোটরপার্টসের দোকোনে কর্মচারী হিসেবে কাজ করতেন বলে জানান এএসআই নূরুল ইসলাম।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদ হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে এর আগেই আগুন নিভে যায়।

দরজা থেকে একটি ভাঙা তালা ও হাতুরি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজধানীতে মেসে দুর্বৃত্তদের আগুন, দগ্ধ ৩

আপডেট টাইম : ০৩:১৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫