পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কয়েকজন মুদ্রা পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে

ঢাকা: বিদেশে মুদ্রা পাচারকারীদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের নজরদারিতে রেখেছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান নজিবুর রহমান।

বৃহস্পতিবার এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, যারা অবৈধ বাণিজ্যে জড়িয়ে আছেন, তাদের অনুসন্ধান করা হয়েছে। কয়েকজনের নাম পাওয়া গেছে। দেশ থেকে মুদ্রা পাচারের অনুসন্ধান করতে গিয়ে এনবিআর যত গভীরে যাচ্ছে, তত কুৎসিত চেহারা বের হচ্ছে।

বুধবার ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) বিভিন্ন দেশ থেকে মুদ্রা পাচারের তথ্য প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ২০১৩ সালে ৭৬ হাজার ৩৬১ কোটি ৪০ লাখ টাকা পাচার হয়েছে। পাচার হওয়া এই অর্থ আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ৭৯ শতাংশ বেশি। মূলত আমদানি-রফতানির সময়ে পণ্যের প্রকৃত আমদানি-রফতানি পণ্য মূল্য গোপন করার মাধ্যমেই সবচেয়ে বেশি অর্থ পাচার করা হয়েছে।

জিএফআইয়ের তথ্যে এনবিআর উদ্বিগ্ন জানিয়ে তিনি বলেন, মানিলন্ডারিং প্রতিরোধে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইনেও সংশোধন আনা হয়েছে। কাস্টমস, আয়করসহ বিভিন্ন সংস্থা পাচার প্রতিরোধে কাজ করছে। পাচারের সঙ্গে জড়িতদের বিষয়ে অনুসন্ধান করছে। অনেকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কয়েকজন মুদ্রা পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে

আপডেট টাইম : ০৫:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫