অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বগুড়ায় ব্যবসায়ীকে হত্যা করে ট্রাক ছিনতাই

বগুড়া: বগুড়ায় এক পিয়াজ ব্যবসায়ীকে হত্যার পর পিয়াজ বোঝাই ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। বুধবার বিকেলে নদী থেকে ওই পিয়াজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পিয়াজ ব্যবসায়ী সামছুল হক (৬০) ট্রাকযোগে পিয়াজ নিয়ে বুধবার ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে ওই ট্রাকেই চেতনাশক ওষুধ খাইয়ে তাকেসহ তার এক সহযোগিকে অচেতন করে দুর্বৃত্তরা। একপর্যায়ে তারা পিয়াজ ব্যবসায়ী সামছুল হককে হত্যা করে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলায় করতোয়া নদীতে লাশ ফেলে দিয়ে পিঁয়াজসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়।

বুধবার বিকেলে স্থানীয় জনগণ নদীতে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

শাহজানপুর থানার কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ জানান, কারা সামছুল হককে হত্যা করেছে তা জানা যায়নি। সামছুল হকের ২৮ বস্তা পিঁয়াজসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার জেলার সোনাতলা উপজেলার গজারিয়া সাতবিল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় গজারিয়া সাতবিলে আব্দুল বাকী (৩৫) নামের এক ব্যক্তির লাশ দেখে জনগণ পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত আব্দুল বাকী উপজেলার মধুপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত কাটু মন্ডলের পুত্র। সোনাতলা থানার এস আই রেজাউল জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় মামলা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বগুড়ায় ব্যবসায়ীকে হত্যা করে ট্রাক ছিনতাই

আপডেট টাইম : ০৪:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫