পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্যামলী পরিবহনের মালিকানা দ্বন্দ্বে হেড মিস্ত্রীকে অপহরণের পর হত্যা, ৫দিন পর লাশ উদ্ধার

সাভার : সাভারে অপহরণের ৫দিন পর শ্যামলী পরিবহনের বাসের হেড মিস্ত্রী রতন মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। পরিবহন শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের পর একটি শ্যামলী পরিবহনের বাসসহ বেশ কয়েকটি গাড়ি ও সিএনজি স্টেশন ভাঙচুর করে। এসময় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় সাভারের বলিয়ারপুর এনআর সিএনজি স্টেশনের পেছনে ক্ষতবিক্ষত অবস্থায় ময়লা-আবর্জনার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, শ্যামলী পরিবহনের ৪০০ বাসের মালিক গণেশ চন্দ্র ঘোষ ও তার ভাই রমেশ চন্দ্র ঘোষ। এ দুই ভাইয়ের মধ্যে বাসের মালিকানা দ্বন্দ্বের জেরে রমেশ চন্দ্র ঘোষের মালিকানাধীন বাসের হেড মিস্ত্রী রতন মিয়াকে গত সোমবার সন্ধ্যায় সাভারের বলিয়ারপুর এনআর সিএনজি স্টেশন থেকে অপহরণ করে নিয়ে যায় গণেশ চন্দ্র ঘোষের শ্যালক স্বস্তি ঘোষ ও তার সহযোগীরা। এ ঘটনায় অপহৃত রতন মিয়ার ছেলে রনি গত মঙ্গলবার সাভার থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ দ্বন্দ্বের সূত্র ধরেই গতকাল শুক্রবার পুলিশ স্বস্তি ঘোষের সহযোগী গোপাল নামে একজনকে আটক করে এবং তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ সাভারের বলিয়ারপুর এনআর সিএনজি স্টেশনের পেছনে ময়লা-আবর্জনার নিচ থেকে অপহৃত রতন মিয়ার (৪৫) লাশ উদ্ধার করে। তার হাত-পা কাটা ও চোঁখ উপরে ফেলা হয়েছে। এসময় পুলিশ নুপুর, লুৎফর রহমান, আজিম ও খাইরুল নামে আরো ৪ জনকে আটক করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের পর একটি শ্যামলী পরিবহনের বাসসহ বেশ কয়েকটি গাড়ি ও এনআর সিএনজি স্টেশন ভাঙচুর করে। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিহত রতনের ভাই বাবুল মিয়া জানান, গণেশ চন্দ্র ঘোষ ও তার ভাই রমেশ চন্দ্র ঘোষের শ্যামলী পরিবহনের বাসের মালিকানা দ্বন্দ্বের জের ধরেই তার ভাইকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে সাভার থানার এসআই শরিফুজ্জামান রাত সাড়ে ৮টায় সাংবাদিকদের জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ খুনের পেছনে আরো যারা জড়িত তাদের ধরার জন্য জোর অভিযান চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শ্যামলী পরিবহনের মালিকানা দ্বন্দ্বে হেড মিস্ত্রীকে অপহরণের পর হত্যা, ৫দিন পর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৪:৪৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬