অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

গুলি ও সাড়ে ৯ কেজি গান পাউডারসহ আওয়ামী লীগ নেতা আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্করকে সাড়ে নয় কেজি গান পাউডারসহ আটক করেছে র‌্যাব। এ সময় তাঁর এক সহযোগীকেও আটক করা হয়। তাঁদের দুজনের কাছে গান পাউডার ছাড়াও ছয়টি গুলি, একটি ম্যাগাজিন ও এক হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়।

র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার অলোক বিশ্বাস জানান, ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক গৌণটোলা এলাকায় বিস্ফোরক ও জাল টাকার কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় গুপ্তমানিক গৌণটোলা গ্রামের আবু বক্কর ও তাঁর সহযোগী একই গ্রামের আবু হানজালাকে গান পাউডার, গুলি ও ম্যাগাজিনসহ হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব জানায়, আবু বক্কর ও হানজালা বিস্ফোরকদ্রব্য সরবরাহের সঙ্গে জড়িত।

এদিকে আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে আবু বক্কর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

গুলি ও সাড়ে ৯ কেজি গান পাউডারসহ আওয়ামী লীগ নেতা আটক

আপডেট টাইম : ০৩:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০১৬