পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘সরকার আমার প্রতি অবিচার করেছে’

গাজীপুর: কারামুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সরকার আমার প্রতি এক ধরনের অবিচার করেছে। আমি কোনো অপরাধ করিনি। তারপরও বিনা অপরাধে এক বছর ১০ মাস কারাভোগ করতে হয়েছে।’

প্রায় দুই বছর কারাভোগের পর আজ বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। এ সময় স্থানীয় সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান খন্দকার মোশাররফ হোসেন। মুক্তির সময় কারাফটকে ড. খন্দকার মোশাররফ হোসেনের পরিবারের সদস্য ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি নেতারা খন্দকার মোশাররফের গলায় ফুলের মালা পরিয়ে ও হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তারা।

প্রসঙ্গত, ২০১৪ সালের মার্চে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার হন খন্দকার মোশাররফ হোসেন। এরপর ওই বছরের ১৬ মার্চ তাঁকে ঢাকা থেকে এ কারাগারে পাঠানো হয়। এ মামলাসহ তাঁর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। সবশেষ মানি লন্ডারিং মামলায়ও জামিন পান তিনি। মঙ্গলবার রাতে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই করে আজ বিকেল ৪টা ২০ মিনিটে তাঁকে মুক্তি দেওয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘সরকার আমার প্রতি অবিচার করেছে’

আপডেট টাইম : ০১:৩৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬