পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ট্রেন ভাড়া ৭.৮ শতাংশ বাড়ানোর পরিকল্পনা

ঢাকা: বাংলাদেশে ট্রেনের ভাড়া ৭ দশমিক ৮ শতাংশ বাড়াতে চায় রেল কর্তৃপক্ষ, যা ফেব্রুয়ারি থেকেই কার্যকর করার ইচ্ছার কথা বলেছেন মন্ত্রী মুজিবুল হক।

বৃহস্পতিবার রেল ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তার অনুমতি সাপেক্ষে আগামী মাস থেকেই রেলের ভাড়া বাড়বে।”

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যাত্রী সেবার মান ‘ঠিক রেখে’ ট্রেন ভাড়া বাড়ানোর পরামর্শ দেওয়ার দুই দিনের মাথায় ভাড়া বাড়ানোর এই উদ্যোগের কথা জানালেন রেলমন্ত্রী।

এবার ভাড়া কী হারে বাড়ছে জানতে চাইলে রেলসচিব ফিরোজ সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবে ৭ দশমিক ৮ শতাংশ ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।”

সচিব বলেন, এতে সর্বনিম্ন ভাড়া বাড়বে পাঁচ টাকা। আর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ট্রেনে শোভন শ্রেণির ভাড়া ৪৫ টাকার মতো বাড়তে পারে।

“রেলওয়েকে লোকসানের হাত থেকে বাঁচাতে ভাড়া বাড়ানোর এই উদ্যোগ। এখন থেকে প্রতি বছরই রেল ভাড়া সমন্বয় করা হবে। তবে জ্বালানি তেলের দাম না বাড়লে কখনোই তা সাড়ে ৭ শতাংশের বেশি হবে না।”

রেল ভবনকে ওয়াইফাই সুবিধার আওতায় আনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ট্রেন ভাড়া ৭.৮ শতাংশ বাড়ানোর পরিকল্পনা

আপডেট টাইম : ০৬:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬