পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজনীতি ছাড়ছেন ড. কামাল

ঢাকা: দলীয় রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন গণফোরামের সভাপতি প্রবীণ রাজনীতিক ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ৮০ থেকে ৮৬ সালে রাজনীতিতে যে সংকট ছিল, বর্তমানেও সেই সংকট চলছে। তখন যেমন ছিল ভোটারবিহীন নির্বাচন, মিডিয়া ক্যু-বর্তমানেও তাই চলছে।

তিনি বলেন, এই মুহূর্তে দেশে জনগণেরর ঐক্য দরকার। এক্ষেত্রে তারুণ সমাজই মূখ্য ভূমিকা পালন করতে পারে। যেমনটা তারা ভ্যাট-বিরোধী আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে।

এ দেশে রাজতন্ত্র টিকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পর গণফোরাম গঠন করেছিলেন ড. কামাল। তবে তার দল রাজনীতিতে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। কিন্তু ব্যক্তিগতভাবে তিনি রাজনীতি নিয়ে সবসময় সরব থেকেছেন, থেকেছেন আলোচনায়।

গণফোরাম সভাপতি পরিষদের সদস্য বুয়েটের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার আবুল কাশেম ও গণফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নওয়াব আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক শোক সভায় তিনি একথা বলেন।

ড. কামাল বলেন, আবুল কাসেম ও নওয়াব আলী যে নীতিতে রাজনীতি করেছেন আমিও সেই নীতিতে রাজনীতি করবো, কিন্তু দলীয় পরিচয়ে নয়।

শোক সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জাম ও নারী নেত্রী ফৌজিয়া মুসলেম প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজনীতি ছাড়ছেন ড. কামাল

আপডেট টাইম : ০২:০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০১৬