পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বুড়িমারী স্থলবন্দর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে মিলন হোসেন (২৭) ও আব্দুস সালাম (৩৪) নামে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার রাতে মিলনকে ও শনিবার ভোরে আব্দুস সালামকে আটক করা বিএসএফের হাতে আটককৃতরা হলেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গারবাড়ী এলাকার সফিয়ার রহমানের ছেলে মিলন হোসেন ও একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুস সালাম।

আটককৃতদের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বুড়িমারী সীমান্তের ওপারে ভারতীয় চ্যাংরাবান্ধা রেলওয়ে স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকার কারণে সন্দেহ করে মিলন হোসেনকে শুক্রবার মধ্যরাতে কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দল আটক করে। অপরদিকে শনিবার ভোরে ৮৪৩-৪৪ নম্বর সীমান্ত মেইন পিলার এলাকা দিয়ে ভারতীয় গরু আনতে গেলে আব্দুস সালামকেও আটক করে বিএসএফ। তাদের দুজনকে বিএসএফ ক্যাম্পে বেধরক পেটানো হয়েছে বলে সীমান্ত সূত্র জানিয়েছে।

উপজেলার ১ নম্বর শ্রীরামপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড সদস্য সফিয়ার রহমান লালু ভারতীয় বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শুনেছি ভারতীয় সীমান্ত থেকে গরু আনতে গেলে শনিবার ভোররাতে তাদের আটক করেছে ভারতীয় কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ক্যাম্পের বিএসএফ। আটককৃত দুইজনের পরিবারের সদস্যদের লিখিতভাবে বিজিবিকে জানানোর জন্য বলেছি।

লালমনিরহাট-১৫বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমদ বজলুর রহমান হায়াতী বলেন, মিলন হোসেনের পাসপোর্ট থাকায় তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে। এছাড়া আব্দুস সালামের ব্যাপারেও খোঁজখবর নেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বুড়িমারী স্থলবন্দর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট টাইম : ০২:৫৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬