অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

থমকে গেছে বাংলাদেশ ব্যাংকের আইপিএফএফ ঋণ প্রকল্প

ঢাকা: থমকে গেছে বিশ্বব্যাংকের অর্থায়নে নেয়া বাংলাদেশ ব্যাংকের আইপিএফএফ ঋণ প্রকল্প। ২০০৭ সালে শুরু হওয়া এ প্রকল্পের কাজ কয়েক দফা মেয়াদ বাড়িয়েও সমাপ্ত করা যায়নি । এখন পর্যন্ত প্রকল্পটির কাজে তেমন অগ্রগতি না হওয়ায় বিশ্বব্যাংকের কাছে মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন প্রকল্পটির মেয়াদ নতুনভাবে বাড়িয়ে ১ বছর অর্থাৎ ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, প্রকল্পটির কাজে বিদেশ ভ্রমণের নামে কর্মকর্তাদের ২৪ কোটি টাকা ব্যয় প্রসঙ্গে আপত্তি তুলছে পরিকল্পনা কমিশন। এই অস্বাভাবিক ব্যয় মেনে না নেয়ায় সংশোধিত প্রকল্পটি এখন অনুমোদন পাচ্ছে না। প্রকল্পের কাজের কথা বলা হলেও বাস্তবে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের প্রমোদ ভ্রমণে এই অর্থের অধিকাংশই ব্যয় হয়েছে।

পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা বলেন, বেসরকারি খাতে ঋণ দেয়ার জন্য প্রকল্পটি নেয়া হলেও গত ৮ বছরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বিদেশ ভ্রমণের নামে প্রচুর অর্থ ব্যয় করেছেন।

বিদেশ সফরে অতিরিক্ত ব্যয়ের প্রশ্নে পরিকল্পনা কমিশনের আপত্তির পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ক্ষুব্ধ হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যাংকের নির্বাহী পরিচালক আহম্মেদ জামাল অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে প্রকল্পটির মেয়াদ দ্রুত বৃদ্ধির জন্য অনুরোধ জানিয়েছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

থমকে গেছে বাংলাদেশ ব্যাংকের আইপিএফএফ ঋণ প্রকল্প

আপডেট টাইম : ০৩:০০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬