পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহে সাংবাদিক গ্রেপ্তার, বিপুল অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহের ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী এলাকায় ‘দৈনিক জাহান’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শেখ মেহেদী হাসান নাদিমকে আটক করা হয়েছে। একই সময়ে রাসেল নামের তাঁর এক সহযোগীকেও আটক করা হয়।

গতকাল শনিবার রাত ৩টার দিকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারের পর ওই দুজনের কাছ থেকে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ময়মনসিংহ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী।

ডিবির ভাষ্য, নাদিমের বাসায় অস্ত্র আছে গোপন সূত্রের ভিত্তিতে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। ওই সময় তিনটি বিদেশি পিস্তল, ১৫টি গুলি, চায়নিজ রাইফেলের তিনটি বাঁট, নয়টি সামুরাই তলোয়ার, দুটি ব্রিফকেসভর্তি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, বিপুল পরিমাণ মাদক ও এসিড উদ্ধার করা হয়।

জেলা ডিবির ওসি ইমারত হোসেন গাজী জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে বিসিক শিল্পনগরীর বাসায় অভিযান চালানো হয়। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁরা নিজেদের অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছেন।

ইমারত হোসেন আরো জানান, নাদিমের বাসার নিচতলায় মিনি অস্ত্রের কারখানা ছিল। সেখান থেকে অস্ত্র কেনাবেচা হতো।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

ময়মনসিংহে সাংবাদিক গ্রেপ্তার, বিপুল অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

আপডেট টাইম : ০৩:৩৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬