পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

সাভারে অপহৃত মাদ্রাসা শিক্ষকের হাত পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার

সাভার : অপহরণের ৩দিন পর রফিকুল(৪০) ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষককে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় সাভার পৌর এলাকার সবুজবাগের একটি ছয়তলা বাড়ি থেকে আহত অবস্থায় তাকে সাভার মডেল থানা পুলিশ উদ্ধার করে।

পুলিশ জানায়, গত শুক্রবার রাজবাড়ী জেলার কালুখানী থানার বালিনগর ‘বাংলাদেশ হার্ড মাদ্রাসার’ শিক্ষক রফিকুল ইসলাম গাবতলী এলাকায় বেড়াতে আসেন। এসময় তার সঙ্গে একই গ্রামের কথিত মামা জিহাদ ও শফিকুলের দেখা হয়। এরপর শফিকুলকে কথিত দুই মামা সাভারে বেড়াতে নিয়ে আসে। সেখানে রুটির সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তাকে অজ্ঞান করার পর সাভার সবুজ বাগের প্রফেসর নামের এক ব্যক্তির বাড়ির একটি কক্ষে তাকে আটকে রেখে তারা চলে যায়।

এরপর তার পরিবারের কাছে বিকামের মাধ্যমে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এসময় অপহরণ কারীরা টাকা দিতে দেরি হলে তাকে হত্যার হুমকি দেন পরিবারের কাছে। একপর্যায়ে অপহরণ কারীরা শফিকুলের হাত পা ও মুখ বেঁধে রেখে রুমের ভিতর তালা দিয়ে চলে যান। শিক্ষক কোন উপায়ে মুখের কাপড় খুলে ছয়তলা ঘরের জানালা দিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। স্থানীয়রা তার চিৎকার শুনে ছয়তলা বাড়িরা ওই ঘরের তালা ভেঙ্গে তাকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে।পরে সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

সাভার মডেল থানার (ওসি তদন্ত) মামুন বলেন, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধারকৃত শিক্ষককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

সাভারে অপহৃত মাদ্রাসা শিক্ষকের হাত পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার

আপডেট টাইম : ০২:৪৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬