পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিপিএম-পিপিএম পাচ্ছেন ১০২ কর্মকর্তা

ঢাকা : পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীকে সাহসিকতা ও সেবার স্বীকৃতি পুরস্কার দিতে যাচ্ছে সরকার। চারটি ক্যাটাগরিতে মোট ১০২ জনকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে তালিকা।

আগামী ২৬ জানুয়ারি রাজারবাগে অনুষ্ঠেয় পুলিশ সপ্তাহে এই ১০২ জনকে পদক পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট শাখা থেকে পদক প্রদান সংক্রান্ত এই তথ্য জানা গেছে।

২০১৫ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১৯ জনকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) প্রদান করা হবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ২৩ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা প্রদান করা হবে।

এ ছাড়া ৪০ জনকে প্রেসিডেন্টের পুলিশ পদক (পিপিএম)- সেবা এবং সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২০ পুলিশ সদস্য প্রেসিডেন্টের পুলিশ পদক (পিপিএম)- সাহসিকতা পদক দেওয়া হবে।

পুলিশ সূত্র জানিয়েছেন, পদক পাওয়ার নামের তালিকায় আছেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার, মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. কায়ুমুজ্জামান, লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহমেদ, ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় প্রমুখ।

এ ছাড়াও তালিকায় আছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান ও গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বিপিএম-পিপিএম পাচ্ছেন ১০২ কর্মকর্তা

আপডেট টাইম : ০৩:১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০১৬