পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এতো সমালোচনা করবেন না: আইজিপি

সাভার : গণমাধ্যম ও সুশীল সমাজকে উদ্দেশ্য করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, একটা দুইটা ভুলের জন্য গোটা পুলিশকে নিয়ে এতো সমালোচনা করবেন না। আইনের ঊর্ধ্বে কেউই নয়। অনেক সময় পুলিশের সদস্যরা তাদের অপরাধের চেয়েও বেশি শাস্তি পেয়ে থাকেন। তাই পুলিশকে তাদের দায়িত্ব পালনকালে সহায়তা করুন।

মঙ্গলবার সন্ধ্যায় সাভারের আমিনবাজারে কমিউনিটি পুলিশের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এসময় ব্যাংক কর্মকর্তা রাব্বী নির্যাতনের প্রসঙ্গ তুলে আইজিপি বলেন, রাব্বী নির্যাতনের ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে তারা জানিয়েছেন-রাব্বী জেনেভা চেকপোস্ট অতিক্রম করার সময় তার দেহ তল্লাশিতে বাধা দিয়েছেন। শুধু আইডি কার্ড দেখালে তো এটি নিশ্চিত হওয়া যায় না যে ওই ব্যক্তি তিনি। তাকে ওই পুলিশ কর্মকর্তা দুই ঘণ্টা আটকিয়ে রেখেছেন। এটা না করে তাকে থানায় নিয়ে গিয়ে পরিচয় নিশ্চিতের কাজটি করা যেত। কিন্তু রাব্বী যেহেতু পুলিশের কাজে বাধা দিয়েছেন সেটি ফৌজদারি অপরাধের সামিল।

তিনি বলেন, আমরা তো সব সময় আইন প্রয়োগ করি না। আমি বলেছি নিরপেক্ষ তদন্ত করতে। তদন্তে যেন ওই পুলিশ কর্মকর্তা হস্তক্ষেপ করতে না পারে সেজন্য তাকেও আমি ওই থানায় থাকতে দেইনি। এখন বিষয়টি আদালতের কাছে গিয়েছে। আদালত সবার উপরে। তারা যে আদেশ দিবেন সেই অনুযায়ী কাজ হবে। তবে এতো বেশি সমালোচনা করলে গোটা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে যায়।

ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, সাংসদ আসলামুর রহমান, সাংসদ এনামুর রহমান, সাবেক সাংসদ বেনজীর আহমেদ, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুজ্জামান।

কমিউনিটি পুলিশের এই সভায় সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার কমিউনিটি পুলিশ সদস্য ছাড়াও হাজার হাজার রাজনৈতিক নেতা-কর্মী অংশ নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

এতো সমালোচনা করবেন না: আইজিপি

আপডেট টাইম : ০৩:৩০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০১৬