পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রো রেল বিতর্ক

ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রো রেলের রুট নিয়ে বিতর্ক চলছে গত কয়েক সপ্তাহ ধরেই।

ছাত্রদের একাংশের আশঙ্কা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রো রেলের রুট গেলে ট্রেনের শব্দে এবং কম্পনে কেন্দ্রীয় লাইব্রেরী, পুষ্টিবিজ্ঞান ইন্সটিটিউট এবং বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের পাঠদানে বিঘœ ঘটবে এবং ক্যাম্পাসের সৌন্দর্যহানি হবে।

সে কারণে এর বিরোধিতায় করে আজ বিক্ষোভ করবে ছাত্রদের একটি সংগঠন।

তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বিবিসি বাংলাকে বলেছেন, মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে এসব নিয়ে কয়েক দফা বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সে সময় তারা জানিয়েছে, ট্রেনের লাইনটি চল্লিশ ফুট ওপর দিয়ে যাবে এবং শব্দ ও কম্পনহীনভাবে চলাচলের বিষয় পুরোপুরি নিশ্চিত করা হবে।

এক্ষেত্রে সর্বশেষ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে আশ্বাস দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

তবে, ছাত্রদেরই অন্য একটি অংশ ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার্থে মেট্রো রেলের পক্ষে অবস্থান নিয়েছে।

সরকারের যোগাযোগ মন্ত্রী অবশ্য ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, মেট্রো রেলের রুটে কোন ধরনের পরিবর্তন আনা হবে না, এটি বিশ্ববিদ্যালয় এলাকার ভেতর দিয়েই যাবে।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রো রেল বিতর্ক

আপডেট টাইম : ০৩:৩৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০১৬