পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধান বিচারপতির বক্তব্য সরকারকে ভূকম্পনের মতো নাড়িয়ে দেবে: মাহবুব

ঢাকা: ‘অবসরে যাওয়ার পর বিচারপতিদের রায় লেখা আইন ও সংবিধান পরিপন্থী’ উল্লেখ করে প্রধান বিচারপতি এস কে সিনহা যে বক্তব্য দিয়েছেন তাতে সরকারকে ভূকম্পনের মতো নাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বন্দিদশা থেকে গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিচার বিভাগের শীর্ষে বসে আছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি কিন্তু বিচারের মাথা, আমরা তার বক্তব্যকে স্বাগত জানাই। তিনি সাহস করে, তার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্বের কথা মনে করে এসব কথা বলেছেন। আমি মনে করি সেটা সরকারকে নাড়িয়ে দেবে।

তিনি বলেন, আমরা দেখেছি কিভাবে ভূকম্পনের ফলে সব কিছু নড়ে যায়, আমি মনে করি প্রধান বিচারপতির সেই বক্তব্য আরেকটি ভূকম্পন।

বিএনপির শীর্ষ পযায়ে এ নেতা আরও বলেন, আজকের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে গোটা দেশ রিজেক্ট করেছে। এই নির্বাচন অবৈধ। সেটা তো জাস্টিসই বলছেন।

প্রধান বিচারপতির এই বক্তব্যের মধ্য দিয়ে যে সংসদের উপর সরকার দাঁড়িয়ে আছে, সেই সংসদ বাতিল হয়ে যায় বলেও মন্তব্য করেন লে. জেনারেল (অব.) মাহবুব।

জিয়া নাগরিক ফোরামের আয়োজনে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নুল আবদীন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রধান বিচারপতির বক্তব্য সরকারকে ভূকম্পনের মতো নাড়িয়ে দেবে: মাহবুব

আপডেট টাইম : ১০:৫৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬