পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিশ্বের ধনী দেশ কোনটি, বাংলাদেশের অবস্থান কোথায়?

ঢাকা : মার্কিন যুক্তরাষ্ট্রকে কী আপনি বিশ্বের সবচেয়ে ধনী দেশ মনে করেন? আপনার উত্তর যদি হয় হ্যাঁ তাহলে আপনি ভুল করছেন।

বিশ্বের একক সুপারপাওয়ার আমেরিকার সম্পদ আর শৌর্য-বির্যের কথা কারো অজানা নয়। তবে দেশটি বিশ্বের ধনী দেশ নয়।

বিশ্বের সবচেয়ে ধনী দেশের মর্যাদায় ফের অভিষিক্ত হয়েছে উপসাগরীয় ক্ষুদ্র দেশ কাতার।

গ্লোবাল ফিন্যান্স ম্যাগাজিন ২০১৫ সালের মাথাপিছু জিডিপির ভিত্তিতে শনিবার যে তালিকা প্রকাশ করেছে তাতে কাতার উঠে এসেছে সবার ওপরে।

নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছে করছে বাংলাদেশের অবস্থান তাহলে কোথায়?

আপনার কৌতূহলটা আরেকটা সময় ধরে রাখুন।

তার আগে জেনে নিই বিশ্বের সেরা দশটি ধনী দেশের তালিকা ও তাদের মাথাপিছু জিডিপির পরিমাণ।

বলা বাহুল্য ধন-সম্পদের নিরীক্ষে পৃথিবীকে শাসন করা এই দেশগুলির জিডিপি ঈর্ষনীয়। ক্রয় ক্ষমতাও আকাশছোঁয়া।

বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার। এখানে ২০২২ সালে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। তেল ও গ্যাস সম্পদে ভরপুর কাতারের মাথাপিছু জিডিপি ১ লাখ ৪৬ হাজার ১১ ডলার।

তালিকায় দুই নম্বরে থাকা অর্থাৎ বিশ্বের দ্বিতীয় ধনী দেশ লুক্সেমবার্গ। স্থিতিশীল অর্থনীতি আর কম সরকারি ঋণের দেশটিতে আর্থিক খাত অত্যন্ত মজবুত। ২০১৫ সালে তাদের মাথাপিছু জিডিপি ছিল ৯৪হাজার ডলার।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সিটি স্টেট সিঙ্গাপুর। দেশটির চলতি হিসেবে বিশাল উদ্ধৃত হয়েছে।

২০১৫ সালে দেশটির জনগণের মাথাপিছু আয় ছিল ৮৫,হাজার ডলার।

পৃথিবীর চতুর্থ ধনী দেশের মর্যাদায় আসীন হয়েছে সুলতান শাসিত ক্ষুদ্র দেশ ব্রুনাই দারুসসালাম। ২০১৫ সালে তাদের মাথাপিছু জিডিপি ছিল ৮০হাজার ডলার।

তালিকায় পঞ্চম স্থানে আছে কুয়েত। দেশটির জনগণের মাথাপিছু আয় ৭১হাজার ডলার।

শান্তির দেশ নরওয়ের সম্পদের কথা সবারই জানা। গত বছর দেশটির জনগণের মাথাপিছু আয় ছিল ৬৮হাজার ডলার। তালিকায় তারা ষষ্ঠ স্থানে।

তালিকায় ৬৭,২০১ ডলার মাথাপিছু আয় নিয়ে সংযুক্ত আরব আমিরাত আছে সপ্তম স্থানে; ৫৭,৬৭৬ ডলার আয় নিয়ে হংকং অষ্টম স্থানে; ৫৭,০৪৫ ডলার আয় নিয়ে যুক্তরাষ্ট্র নবম স্থানে এবং ৫৬,৮১৫ ডলার আয় নিয়ে সুইজারল্যান্ড আছে দশম স্থানে।

তালিকায় একাদশ ও দ্বাদশ স্থানে আছে যথাক্রমে সৌদি আরব ও বাহরাইন।

১৮৫টি দেশের এই তালিকায় বাংলাদেশ আছে ১৪০তম স্থানে, ক্রয় ক্ষমতার ভিত্তিতে আয় দেখানো হয়েছে ৩৬৩১ ডলার। বাংলাদেশের উপরে রয়েছে ভারত (১২৫), পাকিস্তান (১৩৪) ও মিয়ানমার (১৩১)।

তালিকায় সবচেয়ে নিচের তিনটি দেশ হল মালাবি, কঙ্গো এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বিশ্বের ধনী দেশ কোনটি, বাংলাদেশের অবস্থান কোথায়?

আপডেট টাইম : ০১:২০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০১৬