পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সংসদ সদস্যদের বেতন দ্বিগুণ করার প্রস্তাব

ঢাকা : সংসদ সদস্যদের বর্তমান মাসিক বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে জাতীয় সংসদে। মেম্বারস অব পার্লামেন্ট (রিউমারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার সংশোধন এনে একটি বিল উত্থাপন করা হয়েছে সংসদে।

রোববার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করেন।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, ‘সংসদ সদস্যদের বেতন, ভাতা, পারিতোষিক, বিশেষ অধিকার ইত্যাদি মেম্বারস অব পার্লামেন্ট অর্ডার, ১৯৭৩ দ্বারা নির্ধারিত হয়ে থাকে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং দেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটসহ সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন স্কেল ঘোষণা করার কারণে সংসদ সদস্যদের জন্য সময়োপযোগী বেতন-ভাতাদি নির্ধারণ করা আবশ্যক।’

ওই বিলে সংসদ সদস্যদের বর্তমান মাসিক বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৫৫ হাজার টাকা, মাসিক ব্যয় নিয়ামক ভাতা তিন হাজার টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা, দৈনিক ভাতা ৩০০ টাকা থেকে বৃদ্ধি করে ৭৫৪ টাকা প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া স্বেচ্ছাসেবী তহবিল তিন লাখ টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ লাখ টাকা, নির্বাচনী এলাকার মাসিক খরচ সাত হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা, মাসিক পরিবহন খরচ ৪০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৭০ হাজার টাকা, বার্ষিক অভ্যন্তরীণ ভ্রমণ খরচ ৭৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে এক লাখ ২০ হাজার টাকা, মাসিক লন্ড্রি ভাতা এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে দেড় হাজার টাকা এবং ক্রোকারিজ-ইত্যাদির ক্ষেত্রে মাসিক ভাতা চার হাজার টাকা থেকে বৃদ্ধি করে ছয় হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বিলে সংসদ সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির লক্ষ্যে মেম্বারস অব পার্লামেন্ট অর্ডার ১৯৭৩ সংশোধন করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

সংসদ সদস্যদের বেতন দ্বিগুণ করার প্রস্তাব

আপডেট টাইম : ০২:৩০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০১৬