পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দেশ জুড়ে সিসি ক্যামেরা বসানো হবে’

নাটোর: বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে এবং দেশের মানুষের জান-মালের শতভাগ নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি একথা জানিয়েছেন।

তিনি বলেন, দেশের মানুষের কঠোর নিরাপত্তার খাতিরে রাজধানীসহ দেশের ৩২১ টি পৌরসভা ও ৪৮৭ টি উপজেলা সদরে সিসি-টিভি ক্যামেরা স্থাপন করা হবে।

রোববার সকালে নাটোরের সিংড়া উপজেলা হলরুমে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ও তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা জানান।

পলক বলেন, ‘বর্তমানে দেশে পাঁচ কোটি ৪০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। সাত বছর আগে যার সংখ্যা ছিল মাত্র ১০লাখ।

তাছাড়া ২৫ হাজার সরকারি পোর্টালের মাধ্যমে দেশের তৃণমূল থেকেই সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা পাচ্ছে। আর দেশে প্রায় পাঁচ লাখ ফ্রিলেন্সার রয়েছে যারা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে বিদেশ থেকে বাৎসরিক ৫০ মিলিয়ন ডলার আয় করছেন। যা দেশের প্রবৃদ্ধি বাড়াচ্ছে।’

ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলামের পরিচালনায় এতে উপজেলা চেয়রাম্যান শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক আল মাহমুদ, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

উক্ত সভা শেষে প্রতিমন্ত্রী উপজেলা ভূমি অফিসের ওয়েব পোর্টালের উদ্বোধন ও উপজেলার ৪৬ জন ভূমিহীন দুস্থ্য ও গরীবের মাঝে ৪.৪৯ একর খাস জমির দলিল হস্তান্তর করেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দেশ জুড়ে সিসি ক্যামেরা বসানো হবে’

আপডেট টাইম : ০২:৩৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০১৬