পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রাজনীতিতে ফিরছেন সোহেল তাজ!

ঢাকা : জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দিন আহমেদের পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ অবশেষে রাজনীতিতে ফিরে আসছেন বলে গুঞ্জন চলছে। আগামী ২৮ মার্চ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রি-বার্ষিক সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি পদ পেতে পারেন।

এবারের সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদ তিনটি থেকে বাড়িয়ে পাঁচটি করা হতে পারে। আর সেক্ষেত্রে দলের যুগ্ম সাধারণ সম্পাদকের একটি পদ সোহেল তাজ পেতে পারেন বলে সূত্র জানিয়েছে।

শনিবার রাতে দুই বোনকে সঙ্গে নিয়ে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সোহেল তাজ।

২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান সোহেল তাজ। এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল তিনি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। দীর্ঘ সাত বছর পর কয়েক দিন আগে দেশে ফিরেন সোহেল তাজ।

শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে কী আলোচনা হয়েছে তা নিয়ে দায়িত্বশীল কেউ মুখ খুলছেন না। তবে এ সাক্ষাতের মধ্য দিয়ে তার রাজনীতিতে ফেরার ইঙ্গিত আছে কেউ কেউ মনে করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রাজনীতিতে ফিরছেন সোহেল তাজ!

আপডেট টাইম : ০২:৫৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০১৬