পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নেতাকর্মীদের সতর্ক করলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মহাসচিব

ঢাকা: চেয়ারম্যানসহ নেতৃত্বের বিরুদ্ধে বিভ্রান্তিকর বিবৃতি বা বক্তব্যের ব্যাপারে সকল পর্যায়ের নেতাদের সতর্ক করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

আজ দলটির বনানী কার্যালয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও নতুন মহাসচিবকে সংবর্ধনা জানাতে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি ও জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্মপার্টি এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। এতে অংশ নিয়ে দলটির নতুন দায়িত্বপ্রাপ্ত এই দুই নেতা সকল নেতাকর্মীদের সতর্ক করে বক্তৃতা করেন।

জিএম কাদের বলেন, দলের মতের সাথে কারো মিল না থাকলে তার দলের বাইরে থাকাই ভালো। তিনি বলেন, দলের মধ্যে কোনো অনৈক্য নেই। দলের একতা রক্ষায় যে কোনো ধরণের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।

তিনি আরো বলেন, যদি কেউ আমাদের দলের মতের সঙ্গে মিলে চলতে পারেন তাহলে তাদের আমরা রাখতে চাই। দলীয় শক্তির স্বার্থে রাখতে চাই। কিন্তু কেউ যদি একমত না হতে পারেন তাহলে দলের মধ্যে থাকা তাদের ও দলের জন্য সুখকর ও মঙ্গলজনক নয়। তারা বের হয়ে গেলেই সেটা তাদের এবং দলের জন্য মঙ্গলজনক হবে।

এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, দলে কাউকে নতুন দায়িত্ব দিলে তাতে সবাই খুশি হয় না, এটা সাধারণ ব্যাপার। কিন্তু, চেয়ারম্যানের নির্দেশনা সকল নেতা-কর্মীকে মেনে চলতে হবে।

তার মতে, আমাদের সহকর্মীদের সবাইকে মন্তব্যের ব্যাপারে সতর্ক হতে অনুরোধ করবো। কারণ আমাদের কাছে দলই বড়। দলের স্বার্থ রক্ষা করেই কথা বলা উচিত। সেটা চেষ্টা করেছি দেখেই হয়তো কেউ কেউ আহত হয়েছে। কিন্তু দলের স্বার্থের বাইরে আমি কখনো ভাবিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নেতাকর্মীদের সতর্ক করলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মহাসচিব

আপডেট টাইম : ০১:৪৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০১৬