পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিতে আহ্বান বার্নিকাটের

ঢাকা : সব রাজনৈতিক দলকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট।

সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আহ্বান জানান।

বার্নিকাট বলেন, ‘বাংলাদেশ সব সময় গণতন্ত্রের জন্য অঙ্গীকারবদ্ধ। আর এই অঙ্গীকার তাদের উন্নয়নের পথে বিশেষ ভূমিকা রাখছে।’ বাংলাদেশের সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণভাবে তাদের মতামত তুলে ধরার আহ্বান জানিয়েছেন মার্শা বার্নিকাট। গণতন্ত্রের প্রতি বাংলাদেশের অঙ্গীকার দেশটির উন্নয়নে প্রয়োজনীয় ভূমিকা রেখেছে বলে তিনি মন্তব্য করেন।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, কূটনীতিকদের সঙ্গে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে ওই বৈঠক হয়েছে। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ, রাজনীতি, অর্থনীতি, আইনশৃঙ্খলা, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে কীভাবে গণতান্ত্রিক দেশ হিসেবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের মুখে সরাসরি উত্তর না দিয়ে মঈন বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মঈন খান বলেন, কখন মধ্যবর্তী নির্বাচন দেবে, দেবে কি দেবে না তা সরকার বলতে পারে।

এরআগে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। প্রায় দুই ঘণ্টা তারা বৈঠক করেন।

বৈঠকে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ড. সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিতে আহ্বান বার্নিকাটের

আপডেট টাইম : ০২:১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০১৬