পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বিএম কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদককে কুপিয়েছে ছাত্রলীগ

বরিশাল: বিএম কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ মুন্নাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে বিএম কলেজ সংলগ্ন বৈদ্যপাড়ার মুখে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে ও পিঠে কুপিয়ে জখম করা হয়। হামলায় নেতৃত্বদানকারী ছাত্রলীগ নেতা সুনীল বাড়ৈ কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সুনীল বাড়ৈ বিএম কলেজের মাস্টার্সের ছাত্র ও উজিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা।

ক্যাম্পাস সূত্র ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জানায়, ৪ বছর আগে বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদের পদ পাওয়ার জন্য ফয়সাল আহম্মেদ মুন্নাকে ৪লাখ টাকা দেয় সুনীল বাড়ৈ। কিন্তু বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদের কোন পদ পায়নি সুনীল। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে ক্যাম্পাসে বিরোধও হয়েছে। এ বিরোধের জের ধরে সুনীলকে অতি সম্প্রতি ছাত্রাবাস থেকে মুন্না জোরপূর্বক নামিয়ে দেয়।

সর্বশেষ গতকাল মঙ্গলবার দুপুরে মুন্নার কাছে পাওনা টাকা চাইলে মুন্না ও তার সহযোগীরা সুনীলকে বেধড়ক মারধর করে। প্রতিশোধ নিতে রাত পৌনে ১১টার দিকে সুনীল ও তার বেশ কয়েকজন সহযোগী ধারালো অস্ত্রসহ নগরীর বিএম কলেজ রোডস্থ বৈদ্যপাড়ার মুখে অবস্থান নেয়। মুন্না বিএম কলেজের দিকে আসার সময় তাকে এলোপাথারি কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর সুনীল বাড়ৈকে রক্তমাখা একটি দেশীয় চাপাতিসহ আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে।

মুন্না’র সহযোগিরা এ ঘটনার পর বিএম কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে। কোতোয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় সুনীল বাড়ৈ নামে একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত দেড়টায় ফয়সাল আহম্মেদ মুন্নার অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছেন শেবাচিমের চিকিৎসকরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

বিএম কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদককে কুপিয়েছে ছাত্রলীগ

আপডেট টাইম : ০৩:০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬