পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দিনাজপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৪

দিনাজপুর: ঘনকুয়াশার কারণে দিনাজপুরের পার্বতীপুর কয়লাখনি এলাকায় কাঠবোঝাই ট্রাক খাদে পড়ে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।

মঙ্গলবার রাত সাড়ে ১২টায় কয়লাখনি পয়েন্ট গেট এলাকায় এ ঘটনাটি ঘটে।

বড়পুকুরয়িয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ইনচার্জ (এসআই) ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, জাকিরুল ইসলাম (৪৫), ইসমাইল হোসেন (৩৬), রেজাউল করিম (৪০) ও দিলীপ সিংহ।

আহত ৩ জনকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎকরা জানিয়েছেন। এ ঘটনার পর ট্রাক চালক পলাতক রয়েছে।

পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি আজ সকালে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম।

তিনি জানান, পার্বতীপুর ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন থেকে এক ট্রাক ইউক্লেপ্টার্স কাটা গাছ নিয়ে ফুলবাড়ী অভিমুখে যাওয়ার পথে ঘনকুয়াশার কারণে কাঠবোঝাই ট্রাকটি বড়পুকুরিয়া কয়লা খনির পয়েন্ট গেটের কাছে খাদে উল্টে পড়ে যায়। এতে কাঠ চাপা পড়ে ঘটনাস্থলে ৪ জন নিহত ও ৩ জন আহত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দিনাজপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৪

আপডেট টাইম : ০৩:০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬