পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরিয়া থেকে ২৪ ঘণ্টায় তুর্কি সীমান্তে আশ্রয় নিয়েছে ৩৫ হাজার মানুষ

ডেস্ক : সিরিয়ার আলেপ্পো থেকে গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৫ হাজার মানুষ পালিয়ে তুর্কি সীমান্তে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র বলেছে, সিরিয়া থেকে হাজার হাজার শরণার্থী যেভাবে তুরস্কের সীমান্তের দিকে পালাচ্ছে, তাতে সেখানে এক চরম মানবিক সংকট তৈরি হচ্ছে।

আলেপ্পো শহরে গত কয়েকদিনে রাশিয়ার সমর্থনপুষ্ট সিরিয়ার সরকারি বাহিনী ব্যাপক গোলাবর্ষণ করেছে।

এর ফলেই হাজার হাজার সিরিয় নাগরিক এখনো পালাচ্ছে তুর্কি সীমান্ত অভিমুখে।

পালিয়ে যাওয়া শরণার্থীরা তাদের প্রথম রাতটি কাটিয়েছে তুরস্কের সীমান্তের একটি সাময়িক আশ্রয়কেন্দ্রে।

কারণ কর্তৃপক্ষ সীমান্ত বন্ধ করে রাখায় শরণার্থীরা তুরস্কে ঢুকতে পারছে না।

তুরস্কের একজন কর্মকর্তা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত: ৩৫ হাজার শরণার্থী সীমান্তে এসে জড়ো হয়েছে।

সিরিয়ায় সংঘাত শুরু হবার পর দেশটির কুড়ি লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে তুরস্ক, কিন্তু আরো শরণার্থীকে তারা এখন আশ্রয় দেবে কিনা সেটা এখন পরিষ্কার নয়।

এদিকে, আলেপ্পো থেকে তুমুল লড়াইয়ের খবর আসছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে গতকালই বলা হয়েছে, সরকারি বাহিনী আলেপ্পোর পার্শ্ববর্তী শহর রাতিয়ান অধিকার করে নিয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে সেখানে গতকাল পর্যন্ত উভয় পক্ষের ১শ’ ২০ জনের মতো নিহত হয়েছে।

সংবাদদাতারা বলছেন সেনাবাহিনী এখন আলেপ্পো শহর ঘিরে ফেলবার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সিরিয়া থেকে ২৪ ঘণ্টায় তুর্কি সীমান্তে আশ্রয় নিয়েছে ৩৫ হাজার মানুষ

আপডেট টাইম : ০৬:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০১৬