পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সাগর উত্তাল থাকায় পায়রা বন্দরে পণ্য খালাস স্থগিত

দেশের তৃতীয় পায়রা সমুদ্র বন্দরের বহির্নোঙ্গরে স্বল্প পরিসরে পণ্য খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সাগর উত্তাল থাকায় তা সম্ভব হয়নি।

ফলে বহির্নোঙ্গরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লাইটার জাহাজ দুটি আবারও পায়রা বন্দরে ফিরে আসছে। সোমবার বিকেল ৫টায় পণ্য খালাস স্থগিত করা হয়।

পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার বেলা আড়াইটায় লাইটার জাহাজ এমভি পেয়ারা-৬ এবং এমভি বাংলার সৈনিক-৫ পায়রা বন্দর থেকে গভীর সমুদ্রে যাত্রা করে। তবে বিকেল ৬টার দিকে আবহাওয়া খারাপ হওয়ায় পোর্ট কর্তৃপক্ষের রেডিও বার্তা পেয়ে লাইটার জাহাজ দুটি আবারও পায়রা বন্দরের উদ্দেশ্যে ফিরে আসে।

এমভি বাংলার সৈনিক-৫ এর মাস্টার আজিজুর রহমান জানান, রাত সাড়ে ৮টা নাগাদ জাহাজ দুটি পায়রা বন্দরে পৌঁছাবে। আবহাওয়া ভালো হলে এবং বন্দর কর্তৃপক্ষের অনুমতি পেলে আবারো পণ্য খালাসের উদ্দেশ্যে তারা বহির্নোঙ্গরে রওনা করবে।
 
এর আগে বিকেল ৩টা ৫১ মিনিটে এমভি ফরচুন বার্ড নামের একটি বাণিজ্যিক জাহাজ ৫৩ হাজার টন পাথর নিয়ে বাংলাদেশের সমুদ্র সীমানায় নোঙ্গর করে। জাহাজটি গত ২৯ জুলাই চীন থেকে রওনা হয়।

উল্লেখ্য, মাদার ভ্যাসেল জাহাজে থাকা আমদানিকৃত ৫৩ হাজার পাথরের পুরোটাই ‘ক্রাসিং স্টোন’, যার বেশির ভাগই পদ্মা সেতু নির্মাণে ব্যবহার হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সাগর উত্তাল থাকায় পায়রা বন্দরে পণ্য খালাস স্থগিত

আপডেট টাইম : ০৩:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০১৬