অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বনদস্যু মাস্টার বাহিনীর ৬ সদস্য জামিনে মুক্ত

স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করা সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনী ১০ সদস্যের মধ্যে ৬ জন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের মো. ফজলুল হক তাদের জামিন মঞ্জুর করেন। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট কারাগার থেকে তারা মুক্তি পান।

অস্ত্র আইনে করা মামলায় মাস্টার বাহিনীর ১০ সদস্যের সকলের জামিন হলেও বাহিনী প্রধান মো. মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার, বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সোহাগ আকন. সুমন সরদার ও মো. হারুনের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা থাকায় তারা মুক্তি পাননি।    

বনদস্যু মাস্টার বাহিনী জামিনপ্রাপ্ত ছয় বনদস্যুর মধ্যে রয়েছে, বাগেরহাটের মংলা উপজেলার মিঠাখালী এলাকার ইসমাইল খাঁনের ছেলে মো. সুলতান খাঁন, একই এলাকার আহাদ আলী শেখের ছেলে মো. ফজলু শেখ, রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের সফরুল শেখের ছেলে সোলাইয়াম শেখ, খুলনার দাকোপ উপজেলার মো. মতলেব শেখের ছেলে শাহীন শেখ, সাতক্ষীরার তালা উপজেলার মোনাগাছার এলাকার মো. আরিফ সরদার ও একই এলাকার আসাদুল ইসলাম কোকিল।   

আসামিপক্ষের আইনজীবী ড. একে আজাদ ফিরোজ টিপু জানান, গত ৩১ মে মংলায় বন্দরের বিএফডিসির জেটিতে ৫২টি বিভিন্ন ধরনের দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদসহ বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার অন্য ৯ বনদস্যু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।

স্বাভাবিক জীবনে ফিরে আসতে অস্ত্র ও গোলাবারুদসহ মাস্টার বাহিনীর যে ১০ সদস্য আত্মসমর্পণের বিষয়টি আদালত বুঝতে পেরে তাদের জামিন আবেদন মঞ্জুর করেছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বনদস্যু মাস্টার বাহিনীর ৬ সদস্য জামিনে মুক্ত

আপডেট টাইম : ০৪:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০১৬