পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

পোস্ট অফিসকে ই-শপের সাথে সংযুক্ত করার সুপারিশ

ঢাকা : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ৬৪টি জেলায় ই-শপ চালু করা হয়েছে, উক্ত ই-শপগুলোর সাথে পোস্ট অফিসকে সংযুক্ত করার সুপারিশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রোববার (০৭ আগস্ট) সংসদ ভবনে ইমরান আহমদের সভাপতিত্বে কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটি সদস্য ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শওকত হাচানুর রহমান (রিমন), শরীফ আহমেদ, শেখ আফিল উদ্দিন, কাজী ফিরোজ রশীদ এবং হোসনে আরা লুৎফা ডালিয়া উপস্থিত ছিলেন।

বৈঠকে ডাক বিভাগের কার্যক্রম এবং ২নং সাব-কমিটির রিপোর্ট উপস্থাপন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, ডাক বিভাগের ব্যান্ড রোল সহজলভ্য এবং নিকটস্থ পোস্ট অফিসে যাতে ব্যান্ড রোল পাওয়া যায় সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া ডাক বিভাগের সার্ভিসের মান উন্নত করা, ডাক বিভাগে কর্মরত সকল কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন সকল প্রকল্পের অগ্রগতি এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো সমাপ্ত করা যাবে কিনা সে বিষয়ে একটি প্রতিবেদন প্রদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, ডাক বিভাগের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

পোস্ট অফিসকে ই-শপের সাথে সংযুক্ত করার সুপারিশ

আপডেট টাইম : ০৫:০২:২০ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০১৬